২ এপ্রিল ২০২৬ - ২২:৪০
যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

হরমুজ প্রণালি নিজেদের ‘দৃঢ় ও পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিট ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা):  গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের ‘দৃঢ় ও পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনী আইআরজিসি। 



একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে জানানো হয়েছে, শত্রুদের জন্য এই প্রণালি খুলে দেওয়া হবে না।


এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল, ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। আর  জবাবে ট্রাম্প বলেছে, হরমুজ প্রণালি ‘খোলা, নিরাপদ ও স্বাভাবিক’ না হলে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধবিরতি বিবেচনা করবে না।

তবে তেহরানের পক্ষ থেকে কোনরুপ যুদ্ধবিরতির কোনো প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করা হয়নি। 

বরং আইআরজিসির সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে কোনো ধরনের আপসের পথে হাঁটতে আগ্রহী নয় ইরান।

Tags

Your Comment

You are replying to: .
captcha